শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৩ পিএম, ২০২৪-১০-০৭
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ দালালকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে চমেক হাসপাতালের ১৩নং মেডিসিন ওয়ার্ড ও ১৫নং রেডিওলজি ওয়ার্ড পুরাতন ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর বায়েজিদ মাঝের ঘোনা এলাকার রতন সরকারের ছেলে ইমন সরকার (২৫), বাঁশখালী জলদি এলাকার রশিদ আহমদের ছেলে মিজানুর রহমান (২৯) ও আনোয়ারা থানাধীন বৈরাগ চাতরি এলাকার মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৩০)। আটকের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সোলায়মান জানান, আটকৃতদের আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাবহ থাকবে। এর আগে গতকাল রোববার কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) নামে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আরও দুই দালালকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited